ঘাটাইলে আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টাফ আলোচনা সভা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৩৮নং আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টাফ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ছারওয়ার হোসেন তালুকদার।
এতে আলোচনায় অংশ নেয় স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহ্ আজিজুল কদর বাবু, বিদ্যালয়ের সহকারি শিক্ষক হালিমা কন্দকার, ছালমা খাতুন, মোহাম্মদ নূরে আলম, মোজাম্মেল হক, লোপা আক্তার, জুই বিনতে হাবীব, দিপক কুমার সরকার ও মো. আলমগীর হোসেন।
এ সময় আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। সভায় ছাত্র-ছাত্রীদের উপস্থিত নিশ্চিত করণ, ছাত্র-ছাত্রীদের শিখন মান যাচাই, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠ উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনায় করা হয়।
প্রধান শিক্ষক সরকারি চাকরিজীবী আচোরন বিধিমালা মেনে চলতে সকল শিক্ষক-শিক্ষিকাকে অনুরোধ করেন এবং
আলোচনা শেষে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সকলক শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ও সন্তোষ প্রকাশ করে আলোচনা সভার সমাপ্তী ঘোষনা করেন।
এম.কন্ঠ/ ২৫ জুলাই /এম. টি

















