ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

টাঙ্গাইলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলে যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) খন্দকার মোহাম্মদ আলী।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক (উপসচিব) শিহাব রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত, সিভিল সার্জন ডা. ফরাজি মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে মরণব্যাধি কান্সারসহ মানুষের মারাত্মক ক্ষতির দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। একমাত্র গণসচেতনতার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যেতে পারে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার।

এম.কন্ঠ/  ২৭ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন