টাঙ্গাইলে আমরা সাহায্য করতে চাই সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ
টাঙ্গাইল পৌরএলাকার ৩নং ওয়ার্ডের পশ্চিম আকুর টাকুর-কাগমারা গ্রামের সুনামধন্য একটি সামাজিক সংগঠণ আমরা সাহায্য করতে চাই এর উদ্যোগে এবং জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন এর ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় আকুর টাকুর কাগমারা ঈদগাহ মাঠে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাছানুজ্জামিল শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, শহর বিএনপি’র সহ-সভাপতি মো. শাহীন আকন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি খন্দকার জাহিদ হোসেন ও মির্জা দেলোয়ার হোসেন শিবলু। সংগঠনের সাধারণ সম্পাদক ডা: মো. শহিদুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এলাকার হতদরিদ্র ও গরীব সাড়ে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদের খাদ্য হিসেবে পোলার চাউল, সেমাই, চিনি ও গুড়া দুধ বিতরণ করা হয়েছে।
এম.কন্ঠ/ ২৯ মার্চ /এম.টি






















