ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা টাঙ্গাইলে ছাত্রদলনেতা রউফ এর মৃত্যুবার্ষিকী পালিত কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিতদের জন্য ১০ টাকায় ইফতার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

oppo_2

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ১০ টাকায় ইফতার বিক্রি ক‌রে‌ছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন।

বুধবার বিকেলে জেলা সদর রোডের ইসলামী পাঠাগারের সামনে ৭০ টাকার ইফতার সামগ্রী ১০ টাকায় বিক্রি করেছে সংগঠনটি।

১০ টাকার ইফতারে খেজুর, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনী, আলুর চপ, জিলাপী ও এক বোতল খাবার পানি রয়েছে। অভিনব এ উদ্যোগে খুশি খেটে খাওয়া মানুষেরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষ ছাড়াও মাদ্রাসা, এতিমখানা,দুর্গম চর এবং বস্তিতে এবার ইফতার আয়োজন করা হবে। এছাড়া ঈদের আগে দুস্থ পরিবারের মাঝে দেয়া হবে ঈদ বাজার।

১০ টাকায় ইফতার পেয়ে উচ্ছসিত বস্তির মর্জিনা বেগম। তিনি বলেন,‘গরীব হওয়ায় ভাল মন্দ ইফতার করতে পারি না। ১০ টাকায় ইফতার কিনেছি আজ। প্রতিদিন এমন আয়োজন করা উচিত।’ ভিক্ষুক আসলাম মিয়া বলেন,‘আমি শারীরিক প্রতিবন্ধী। প্রতিদিন ঠিকমত ইফতার করা হয় না। এত খাবার ১০ টাকায় কিন্যা খুব খুশি আমি।’

সংগঠনের সমন্বয়কারী জে আর হৃদয় জানান, ‘রমজান জুড়েই সংগঠনের উদ্যোগে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড, হাসপাতাল গেইট, বটতলা মোড়, রেজেস্ট্রি পাড়া, নিরালা, পুরাতন বাসস্ট্যান্ড, গোরস্থান মসজিদসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে নিম্ন আয়ের মানুষ, ভিক্ষুক, দিনমুজুরসহ সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা।’

১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান জানান, ‘দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিক্রি করছি। সুবিধাবঞ্চিত মানুষেরা যেন বিনা সংকোচে ১০ টাকায় ইফতার কিনতে পারেন এজন্যই আমাদের এ উদ্যোগ। টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

এম.কন্ঠ/ ১৩ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন