টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা
টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্র্যাকের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইয়াসির আরাফাত, স্থানীয় সরকার শাখার উপপরিচালক শিহাব রায়হান,ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আজিজ আহমেদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা বেগম, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রাশেদদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম¥দ আব্দুল মোতালেব মিয়া প্রমুখ।
জেলা কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইলে ব্র্যাকের জেলা সমন্বয়কারী সরকার হাসান ওয়াইজ। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার প্রবাসবন্ধু ফোরামের সভাপতি ও সদস্যবৃন্দসহ অভিবাসন খাত সংশ্লিষ্ট অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে তাদের টেকসই পুনরেকত্রীকরণের জন্যে দেওয়া আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
এম.কন্ঠ/ ১২ মার্চ /এম.টি



























