ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা টাঙ্গাইলে ছাত্রদলনেতা রউফ এর মৃত্যুবার্ষিকী পালিত কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে বিএনপি নেতার হামলার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:১৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

টাঙ্গাইলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোন্দকার আনিছুর রহমানের হামলার বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।

লিখিত বক্তব্য তিনি জানান, জীবন নামে এক ছেলে ফেসবুকে পোস্ট করে। সেই পোস্ট আমার ফেসবুকে শেয়ার হয়েছিলো। গত ৩ মার্চ রাতে শহরের রেজিষ্ট্রিপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ তাকে ডেকে নিয়ে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে রাশেদের সাথে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের ভাতিজা আব্দুল্লাহ হেল কাফি আনিছুর রহমানের উপর লাফিয়ে পরে। এক পর্যায়ে অপরজন মনিনুল হক খান নিকছন আনিছুরের পাঞ্জাবি ছিড়ে ফেলে। এ ঘটনায় বিচারের দাবিতে বুধবার টাঙ্গাইল সদর থানা ও জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম বলেন, আনিছুর রহমান দলের নেতাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালান। এ বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করি। যে কারনে তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। তার উপর হামলার কোন প্রমাণ দিতে পারবেন না তিনি।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন বলেন, আনিছুর রহমানের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ০৬ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন