ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

টাঙ্গাইলে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে ইসলামী ছাত্র সংগঠন ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা টাঙ্গাইল সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামনে উপস্থিত হয়। পরে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা নেতাকর্মীদের উদ্দ্যেশে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তারা বলেন, ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। তার পর থেকে সব সময় যৌক্তিক আন্দোলন করে আসছে ছাত্রশিবির। এখনও যেসব নেতাকর্মীকে অন্যায়ভাবে জেলে আটক রাখা হয়েছে তাদের দ্রুত মুক্তির দাবী জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

এ সময় টাঙ্গাইল জেলা ছাত্রশিবিবের সভাপতি মাজহারুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক এহসানুল মাহবুব যুবায়ের, সাহিত্য সম্পাদক রুহুল আমিন মুক্তা, দপ্তর সম্পাদক জাহাংগীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/০৬ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন