ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

টাঙ্গাইলে জুলাই আগস্টে আহত যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলে জুলাই আগস্টের আন্দোলনে আহত যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সবার আয়োজন করে। এতে জেলার ১২ টি উপজেলার আহত ও নিহত পরিবারের সদস্যরা অংশ নেয়।

জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বৈষম্য বিরোধী ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল আমিন সিয়াম, মুখ্য সংগঠক সৈয়দ ইমতিয়াজ জাবেদ, মুখপাত্র ইফফাত রাইসা নুহা প্রমুখ৷

আন্দোলনে আহত যোদ্ধারা তাদের সুচিকিৎসার দাবি করেন। এছাড়াও উপজেলা পর্যায়ে অনেক আহতদের খোঁজখবর নেয়া হয়নি বলেও অভিযোগ করেন। পাশাপাশি ২৪ এর জুলাই আগস্টের আন্দোলনকারী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ৯ জন নিহত এবং ২০৬ জন আহত হয়৷

এম.কন্ঠ/ ১১ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন