ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

টাঙ্গাইলে টাকা ও ব্ল্যাংক চেক ফেরতের দাবিতে বিদেশগামী পরিবারের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের আনুহলা গ্রামে বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাত ও প্রতারণার মাধ্যমে নেওয়া ব্ল্যাংক চেক ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদেশগামীদের পরিবারের সদস্যরা। বুধবার (১ জানুয়ারি) সকালে আনুহলা বাজারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের সদস্য রোজিনা বেগম, হালিমা বেগম, সোহরাব আলী, মাইনুদ্দিন, হুগড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মজনু মৃধা, ইউপি সদস্য জমেলা বেগম, সাবেক পুলিশ কর্মকর্তা বীরমুক্তিযোদ্বা আব্দুর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার মৃত আব্দুল হাই ভূঁইয়ার ছেলে আদম বেপারী মো. আল আমিন ভূঁইয়া আনুহলা গ্রামের আট ব্যক্তিকে চাকুরির জন্য সৌদী আরবে পাঠানোর কথা বলে মোট ৩২ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং তাদের কাছ থেকে ব্যাংক চেকের ১০টি ফাঁকা পাতা(ব্ল্যাংক চেক) নেয়। কিন্তু ওই আট ব্যক্তিকে বিদেশে না পাঠিয়ে আত্মগোপন করে। পরে তাকে খুঁজে বের করে ওই টাকা ও ব্ল্যাংক চেক ফেরত চাইতে গেলে পাওনাদারদের টাকা ও ব্ল্যাংক চেক ফেরত না দিয়ে উল্টো হুমকি দেয়। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি লিখিত অভিযোগ ও আদালতে মামলা দায়ের করে। এতে বিক্ষুব্ধ হয়ে আদম বেপারী আল আমিন ভূঁইয়া ব্ল্যাক চেক দিয়ে উল্টো তাদের নামে আদালতে মামলা দায়ের করেছে।

বক্তারা, ভুক্তভোগী আট পরিবারের দেওয়া ৩২ লাখ ৫০ হাজার টাকা ও ব্ল্যাংক চেকগুলো ফেরত এবং প্রতারক আদম বেপারী মো. আল আমিন ভূঁইয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এম.কন্ঠ/ ০১ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন