ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা টাঙ্গাইলে ছাত্রদলনেতা রউফ এর মৃত্যুবার্ষিকী পালিত কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পার্ক বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

oppo_2

টাঙ্গাইলে পার্ক বাজারের ১০ জন ব্যবসায়ীর নামে মিথ্যা বানোয়াট মামলা দায়ের ও মামলা বানিজ্যের প্রতিবাদ ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

সোমবার সকালে পার্ক বাজার মোড়ে মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) ব্যবসায়ী সমিতির আয়োজনে ঘন্ট্যাব্যপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল বারেক, সাধারণ সম্পাদক মো. জোয়াহের আলী, ব্যবসায়ী বাবলু সাহা, সরোয়ার হোসেন, আমীর হামজা, মোহাম্মদ আলী, আব্দুস ছাত্তার, মামুন হোসেন, মাসুদ পারভেজ পানুু, মো. আদর আলী প্রমুখ।

এ সময় ভুক্তভোগী ১০ জন ব্যবসায়ী ও তাদের পরিবারসহ পার্ক বাজারে সাধারণ ব্যবসায়ীগণ এ মানবন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি পার্ক বাজারের ১০ জন ব্যবসায়ীসহ বিভিন্ন জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। পার্ক বাজারের এইসব ব্যবসায়ীরা কোন ধরণের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। ৫ আগস্টের পুর্বে ছাত্রদের সাথে আমরা রাজপথে ছিলাম। সম্প্রতি একটি স্বার্থন্বেষী মহল মিথ্যা মামলা দিয়ে বিভিন্নজনের নিকট টাকা দাবি করছে। আমাদের ভুক্তভোগী ওইসব ব্যবসায়ীরা দিন রোজগার করে দিন খায় টাকা দিবে কিভাবে। বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান। বক্তারা আরো বলেন দ্রুত এই মামলা থেকে ১০ জন ব্যবসায়ীর নাম প্রত্যাহার করা না হলে বড় ধরণের কর্মসুচির হুশিয়ারী দেন তারা।

এম.কন্ঠ/ ৩০ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন