ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু পিপি রিপনের উদ্যোগে তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী পালন খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ইডিজিই প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

মাভাবিপ্রবি প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত ডিজিটাল সরকার এবং অর্থনীতির উন্নতি (ইডিজিই) প্রকল্পের প্রশিক্ষণ প্রোগ্রামের শিক্ষার্থীদের মাঝে  মঙ্গলবার সনদ বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ওই সনদপত্র বিতরণ করেন, বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ।

টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া ফুড জোন রেস্টুরেণ্টে অনুষ্ঠিত ওই সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেহেদী হাসান তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. ইকবাল মাহমুদ, প্রক্টর অধ্যাপক ডক্টর মো. ইমাম হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডক্টর মো. মতিউর রহমান, অধ্যাপক ডক্টর মো. মোস্তফা কামাল নাসির প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ডক্টর মো. সাজ্জাদ হোসেন।

বক্তারা বলেন, শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করেই সবকিছু শেখা ও জানা যায় না। কার্যকর কিছু করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ শেষে প্রাপ্ত এই সনদ ভবিষ্যৎ জীবনে ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।

উল্লেখ, দেশের আইটি ও কম্পিউটার প্রোগ্রামিং সেক্টরে দক্ষ নাগরিক গড়ে তুলতে প্রকল্পের আওতায় ওই বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়। ইতোমধ্যে ২৪টি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হওয়ায় ৫৭৭ জনকে সনদ প্রদান করা হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি কলেজের অনার্স ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এম.কন্ঠ/ ২৬ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন