ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রাবনা বাইপাস এলাকার সুফিয়া নামের এক মহিলা তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি অবগত করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, ৯৯৯ থেকে আমাদের সংবাদ দেওয়া হয়। পরে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশের ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানতে পারবো।

এম.কন্ঠ/ ১৪ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন