ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:২০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

oppo_2

“ ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” শ্লোগান সামনে নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও জাতীয় মৎস্য সপ্তাহ দিবস পালিত হয়েছে।

বুধবার জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শুরুতে মৎস্যজীবীদের নিয়ে র‌্যালির পর ডিসি লেকে পোনামাছ অবমুক্তকরণ করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ।

এরপর জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা ও পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. গোলাম সবুর, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা ও জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

আলোচনা অনুষ্ঠান শেষে মৎস্য চাষী ও উদ্যোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কারপ্রাপ্ত চাষী ও উদ্যোক্তারা হলো-সখিপুর উপজেলার বাগবাড়ীর আরিফ হোসাইন, দেলদুয়ার উপজেলার মো. আসাদুজ্জামান, মধুপুর পৌরসভার মো. মুকুল, টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকার মো. আজহার আলী ও পার্ক বাজারের মৎস্য উদ্যোক্তা মো. শাহজামাল।

এম.কন্ঠ/  ৩১ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন