ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন রামরু’র সহযোগিতায় সাড়ে ৭৪ লাখ টাকা পেলেন প্রবাসীর স্ত্রী শুকুরী

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত

তারেক আহমেদ :
প্রকাশ: ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আলমগীর হোসেন (৩২) নামে কাভার্ডভ্যানের চালক ও শরিফুল ইসলাম (২১) নামে হেলপার নিহত হয়েছেন।

শনিবার ভোর সকাল ৬ টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেন যশোর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আজাহার আলীর ছেলে ও হেলপার শরিফুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের মহিদুলের ছেলে।

কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে থানার এসআই সাকিব জানান, সকাল ৬ টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও লরি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে ।

এম.কন্ঠ/ ২৫ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন