ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনীকে ১ রানে হারালো বিবেকানন্দ স্কুল আ.লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতি বেহাল দশা তৈরী করে গেছে মুক্তিযুদ্ধ মন্ত্রী টাঙ্গাইলে নগর নাট্য দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা দেলদুয়ারে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৯০০ কৃষক দিঘুলীয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুব শক্তির’ আত্মপ্রকাশ ঘাটাইলে ৭ ইটভাটায় অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা সরকার গঠনের দুই মাসের মধ্যে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে-প্রতিমন্ত্রী টুকু প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে বিবেকানন্দ হাইস্কুল ৮ উইকেটে জয়ী টাঙ্গাইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের উদ্বোধন হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

কালিহাতীতে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।

কাভার্ডভ্যানের চালকের নাম আলমগীর হোসেন। তার বাড়ি যশোর জেলায়। তবে তাৎক্ষণিকভাবে হেলারের নাম পরিচয় জানা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ‘ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়।’

এদিকে, মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে যায়। এ ঘটনায় আহত হয়েছে আন্তত পাঁচ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম.কন্ঠ/ ২৫ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন