ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে পঁচা গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৪১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টাঙ্গাইল শহরের বটতলা বাজারে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ জানান, বটতলা বাজারের ব্যবসায়ী মো. নুরনবী পঁচা গরুর মাংস বিক্রি করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ (১) ধারায় ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এছাড়াও তার কাছে থাকা ৩৫ কেজি মাংস জব্দ করা হয়েছে। ভবিষ্যতে পঁচা মাংস বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।

এ সময় সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, ভেটেরিনারি সার্জন ডা. আবু সাইম আল সালাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৫ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন