ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু পিপি রিপনের উদ্যোগে তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী পালন খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ঘাটাইলে ছেলের ধাক্কায় বাবা নিহত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৩:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে নেশাখোর ছেলের ধাক্কায় তপন সাহা (৫৫) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধায় ঘাটাইল উপজেলার হামিদপুর সাহাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত তপন সাহা একই গ্রামের মৃত অনুদাস সাহার ছেলে। তিনি হামিদপুর বাজারের একজন মুদি ব্যাবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, নিহতের ছেলে তন্ময় সাহা (২৫) একজন মাদকসেবি। মঙ্গলবার দুপুরে তার বাবা দোকান বন্ধ করে বাসায় আসেন খাওয়ার জন্য। এ সময় বাড়িতে টাকার জন্য বাবার সাথে মাতলামি করে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছেলে বাবাকে ধাক্কা ও কিলঘুসি দিলে বাবা ঘরের মেঝেতেই লুটিয়ে পড়ে সাথে সাথেই মারা যান। তবে পরিবার বলছে, তিনি আগে থেকেই অসুস্থ ও হার্টের রোগী ছিলেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

এম.কন্ঠ/ ২৩ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন