ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির মানববন্ধন গোপালপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে মানিকগঞ্জের জয় দেলদুয়ারে দুর্বৃত্তের আগুনে পুড়লো গ্রামীন ব্যাংক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা ঘাটাইলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুলের পাশে দাঁড়ালেন ইউএনও কালিহাতীতে নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহ হেল কাফী সাহেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বর্তমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করবে। বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৮ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন