ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১১:৫৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিতে যাত্রীবেশে থাকা এক নারী মাদক কারবারির কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-১৪। এ ঘটনায় নাছিমা আক্তার (৫২) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কালিহাতী উপজেলার ইছাপুর গোরস্থানের সামনে পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।

এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশির একপর্যায়ে বাগুটিয়া থেকে ছেড়ে আসা এলেঙ্গাগামী একটি সিএনজি থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়।

তল্লাশির সময় নাছিমা আক্তারের কোমরে বিশেষ কায়দায় গোঁজা অবস্থায় ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তার নাছিমা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার নাছিমা আক্তার টাঙ্গাইল জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা হেরোইন ও জব্দ করা মোবাইল ফোনসহ তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ১৪ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন