টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিশ্ব শিক্ষক দিবসে টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি উদযাপন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোসা. লায়লা আঞ্জুমান বানু। জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুল আহসান।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১০ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানকে সম্মান জানাতে এবং তাদের পেশাগত পরিবেশ নিশ্চিত করার গুরুত্বকে সবার সামনে তুলে ধরতে দিনটি উদযাপন করা হয়।
এম.কন্ঠ/ ০৫ অক্টোবর ২০২৬/এম. টি























