ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল প্রেসক্লাবের আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতার সফল সমাপ্তি

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

আকর্ষনীয় টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল পর্বের মাধ্যমে প্রায় তিনমাসব্যাপী চলমান টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতার সফল সমাপ্তি।

মঙ্গলবার সন্ধ্যায় টেবিল টেনিস(দ্বৈত) প্রতিযোগিতার ফাইনাল পর্বে টাঙ্গাইল টিটি ক্লাবের হাসানুজ্জামিল শাহীন ও ডাঃ তারিক জুটি টিটি ক্লাবের মইনুর রহমান জুয়েল ও শাহজাদা জুটির কাছে পরাজিত হলে মইনুর রহমান জুয়েল ও শাহজাদা জুটি চ্যাম্পিয়ন এবং হাসানুজ্জামিল শাহীন ও ডাঃ তারিক জুটি রানার্সআপ হয়। এছাড়া টেবিল টেনিস এককে মইনুর রহমান জুয়েল চ্যাম্পিয়ন এবং হাসানুজ্জামিল রানার্সআপ হয়।

এছাড়া দাবা প্রতিযোগিতায় সিডিসি ক্লাবের মনিরুজ্জামান খান মিন্টু চ্যাম্পিয়ন, টাঙ্গাইল চেস ক্লাবের জাকির হোসাইন রানার্সআপ এবং ভাসানী ক্লাবের প্রকাশ কুমার শীল তৃতীয় হয়। ক্যারাম এককে টাঙ্গাইল প্রেসক্লাবের আবু সাঈদ চ্যাম্পিয়ন এবং শামীম আল মামুন রানার্সআপ হয়।

অকশন ব্রীজ প্রতিযোগিতায় টাঙ্গাইল ক্লাবের নারায়ন চন্দ্র বসাক ও অধ্যাপক বাসুদেব বসাক চ্যাম্পিয়ন এবং জীবন কৃষ্ণ ভৌমিক ও মনিরুজ্জামান সেলিম জুটি রানার্সআপ হয়।

কন্ট্রাক্ট ব্রীজে জীবন কৃষ্ণ ভৌমিক ও মনিরুজ্জামান সেলিম জুটি চ্যাম্পিয়ন এবং হারুন অর রশিদ ও রিয়াজ আহমেদ লিটন জুটি রানার্সআপ হয়।

ব্রে প্রতিযোগিতায় টাঙ্গাইল ক্লাবের এডভোকেট শামীম চৌধুরী দয়াল ও টাঙ্গাইল প্রেসক্লাবের পারভেজ হাসান চ্যাম্পিয়ন এবং টাঙ্গাইল প্রেসক্লাবের আব্দুল্লাহ আল নোমান ও টাঙ্গাইল ক্লাবের জীবন কৃষ্ণ ভৌমিক রানার্সআপ হয়।

চায়নিজ ব্রীজ প্রতিযোগিতায় টাঙ্গাইল প্রেসক্লাবের শামসাদুল আখতার শামীম ও মাসুম ফেরদৌস চ্যাম্পিয়ন এবং জাফর আহমেদ ও আব্দুল্লাল আল নোমান রানার্সআপ হয়।

প্রায় তিনমাসব্যাপী আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতায় টাঙ্গাইল প্রেসক্লাবের হল রুমে বিভিন্ন খেলা চলমান অবস্থায় টাঙ্গাইল শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সকল খেলোয়াড়দের হাততালি দিয়ে অনুপ্রানিত করেন। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব টাঙ্গাইল সিডিসি ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান বলেন, “টাঙ্গাইল প্রেসক্লাবের এই সুন্দর আয়োজনে আমি আনন্দিত।

জেলাবাসীর কাছে টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন স্বরনীয় হয়ে থাকবে। এর ধারাবাহিকতায় টাঙ্গাইলের অন্যান্য ক্লাব উৎসাহিত হবে। আর টেবিল টেনিস শেখার জন্য উঠতি ছেলে মেয়েদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা এবং প্রশিক্ষণ প্রদান করা দরকার বলে আমি মনে করি।”

এডভোকেট ও টেবিল টেনিস খেলোয়াড় মনিরুজ্জামান সেলিম বলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সুন্দর পরিবেশ এবং সুন্দর আয়োজনে আমরা খুব ভালোভাবে খেলছি। প্রেসক্লাবের সকল সাংবাদিক ভাইদের সহযোগিতায় আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করায় এবং প্রতিদিন প্রেসক্লাবের সুন্দর আপ্যায়নে আমি যথেষ্ট খুশী। এরকম আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখুন এই কামনা করি।”

টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের আহবায়ক কাজী জাকেরুল মওলা বলেন, আমি পনের থেকে বিশ বছর দেখতেছি আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা হয় না। কেউ এ ধরনের আয়োজন করে না। টাঙ্গাইলের অভ্যন্তরীণ ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে আমি টাঙ্গাইলের সবগুলি ক্লাবকে একত্রিত করে আয়োজনের চিন্তা ভাবনা করে সবাইকে পত্রের মাধ্যমে আহবান করি।

টাঙ্গাইল শহর এবং শহরে বাইরে থেকে প্রায় ২৮টি ক্লাব উৎসাহের সাথে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এই ক্লাবগুলোর অংশগ্রহন এবং টাঙ্গাইলের বিশিষ্ট ব্যক্তিবর্গের টাঙ্গাইল প্রেসক্লাবের আগমন আমাদের আরো অনুপ্রানিত করে। আমরা এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, টাঙ্গাইলের জীবনে এই প্রথম টেবিল টেনিস এবং আন্তঃ ক্লাব আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবের অগ্রনী ভূমিকা সত্যিই প্রশংসনীয়। এখানে সুন্দর পরিবেশে শৃঙ্খলার সাথে প্রতিটি খেলা পরিচালিত হচ্ছে। আমি টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তঃ ক্লাব ছাড়িয়ে আন্তঃ জেলা টেবিল টেনিস খেলা আয়োজন হয়। সেই কামনা করছি।

এম.কন্ঠ/ ১৯ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন