কালিহাতীতে দরিদ্র মানুষের পাশে থাকা বিএনপির অঙ্গীকার-এমপি মতিন
টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেছেন, বিএনপি জনগণের সরকার। জনগণের সুখে-দুঃখে এবং যেকোনো দরিদ্র মানুষের পাশে থাকা বিএনপির অঙ্গীকার।
মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে কালিহাতী উপজেলা বিলবর্ণী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা দরে চাল বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি লুৎফর রহমান মতিন বলেন, নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের পরিবারগুলো নির্ধারিত মূল্যে চাল পেয়ে তাদের খাদ্য চাহিদা পূরণে সহায়তা পাবে।
এমপি লুৎফর রহমান মতিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব পাওয়ার পর থেকে সর্বোচ্চ লক্ষ্যে হলো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। দরিদ্র মানুষের সুস্থ রাখার জন্য তারা ক্ষুধার্ত না থাকে খাওয়া দাওয়া অভাব না থাকে চিকিৎসা অভাব না থাকে। বিভিন্ন ধরনের সহযোগিতা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লীনা আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ এসএমএ খালিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা লতিফ প্রমানিক, শরীফ মোল্লা ও স্থানীয় জনপ্রতিনিধি, ডিলার এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে চাল বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উপস্থিত উপকারভোগীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।
এম.কন্ঠ/ ০৪ অগাস্ট /এম. টি

















