ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

তারেক আহমেদ :
প্রকাশ: ০১:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম রূপকার ও স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ২০২০ সালের ১৪ জুলাই ৭৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার দিনব্যাপী কালিহাতীতে শাজাহান সিরাজ কলেজের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজনের মধ্যে দিয়ে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল- কালিহাতী শাজাহান সিরাজ কলেজে স্থাপিত শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,স্মরণ সভা, আলোচনা সভা, দোয়া মাহফিল ইত্যাদি।

আলোচনা সভায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সভাপতি ব্যারিস্টার সারাওয়াত সিরাজ শুক্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও প্রধান আলোচক ছিলেন কলেজের দাতা সদস্য রাবেয়া সিরাজ।

বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কালিহাতী পৌরসভা সাবেক মেয়র আলী আকবর জব্বার, কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদলের সভাপতি এসএম এ খালিদ,ও শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতনসহ কলেজের শিক্ষকরা বক্তব্য রাখেন।

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, ষাটের দশকের তুখোর ছাত্রনেতা ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে ঢাকা পারিবারিকভাবে বাসায় মিলায় মাহফিল ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

শাজাহান সিরাজ ৬৬-এর ছয় দফা ও ৬৯-এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ১৯৭১ সালের ৩ মার্চ মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। তিনি ১৯৭২ সালে নতুন রাজনৈতিক দল জাসদ (সিরাজ) গঠন করেন এবং পরে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে জাসদ বিলুপ্ত করে বিএনপির রাজনীতিতে যোগ দেন।

তিনি জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে বিএনপির শাসনামলে নৌপরিবহণ প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর পর তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

এম.কন্ঠ/ ১৪ জুলাই /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন