ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে মাদরাসা ও কিন্ডার গার্ডেন-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জনগণের পুলিশ হোন, কোনো দলের চাটুকার নয়-কালিহাতীতে সারজিস আলম ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা শীর্ষক সেমিনার ঘাটাইলে ৬টি গরুসহ চোর আটক বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ কালিহাতীতে ওভার ভোল্টেজে শতাধিক পরিবারের ক্ষতি টাঙ্গাইলে ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন মির্জাপুরে নদীতে ভেসে উঠেছে অজ্ঞাত ব্যক্তির লাশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহবান ভাইস-চ্যান্সেলরের

জনগণের পুলিশ হোন, কোনো দলের চাটুকার নয়-কালিহাতীতে সারজিস আলম

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ গেট সংলগ্ন পাভেল মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থেকে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়েই হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন-ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রত্যেকটি রাজনৈতিক দলই ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু যদি আপনারা বিবেক ও সম্মান বিসর্জন দেন, তাহলে বাইরে যাই হোক না কেন, নিজের বিবেকের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।”

তিনি আরও বলেন, “আমরা চাই, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠবেন, রাষ্ট্রের প্রশাসন হয়ে উঠবেন। কোনো রাজনৈতিক দলের চাটুকার হবেন না। রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই দায়িত্ব পালন করবেন।”

দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, “আমরা বাংলাদেশে বাংলাদেশপন্থী সরকার চাই। সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, যদি আবার পুশইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তখন আমরা দেখব না কে সরকারে আছে; আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান। আমরা শুধু সেই বাংলাদেশপন্থী সরকারের সঙ্গেই থাকব, যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে।”

তিনি অভিযোগ করে বলেন, “উপরে উপরে জাতীয়তাবাদের কথা বলে ভেতরে ভেতরে কেউ ভারতের সঙ্গে, আবার কেউ অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে দেশের স্বার্থ ক্ষুণ্ন করছে। বাংলাদেশের মানুষ আর কোনো ধরনের বিদেশমুখী বা স্বার্থবিরোধী রাজনীতি মেনে নেবে না।”

বক্তব্যের শেষাংশে সারজিস আলম বলেন, “বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে এনসিপির এই পদযাত্রা। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

জেলা এনসিপির সদস্য মেহেদী হাসান বিন ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার তুষার, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং কালিহাতী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাসেল মিয়া।

কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

সমাবেশ শেষে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের’ দাবিতে অংশগ্রহণকারীরা জুলাই পদযাত্রায় অংশ নেন এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এম.কন্ঠ/ ০৮ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন