ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৪:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

???????

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুর ২টার দিকে কালিহাতী পৌরসভার ভূইয়া কামার্থী এলাকায় রতনগঞ্জ-বল্লাগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন গোপাল চন্দ্র পণ্ডিত (৬০)। তিনি উপজেলার কামার্থী গ্রামের বৃন্দাবন চন্দ্র পণ্ডিতের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রতনগঞ্জ-বল্লাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকগামী সাইকেল আরোহী গোপাল চন্দ্র পণ্ডিতের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তালতলা এলাকার মলি (৫০) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অপর দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

এম.কন্ঠ/ ২৪ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন