ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

গোপালপুরে প্রকাশ্যে রডমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে বেলাল হোসেন (৪৫) নামে এক রডমিস্ত্রিকে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বেলাল হোসেন পৌরসভার সূতি পূর্বপাড়ার চাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলার সুন্দর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের কালীমন্দির সড়কের জলধারা আবাসিক এলাকা-সংলগ্ন প্রধান সড়কে বেলাল হোসেনকে একা পেয়ে উত্তর গোপালপুর পালপাড়ার মোজ্জাম্মেল হোসেনের ছেলে জিসান তার ওপর হামলা চালান। এ সময় রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়।

রডের আঘাতে বেলাল গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জিসানকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার পেছনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

এম.কন্ঠ/ ২০ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন