ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

টাঙ্গাইলে ২১দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ১২:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টাঙ্গাইলে ২১দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

সোমবার বিকেলে শহরের আদালতপাড়া পুকুর পাড়ে ৪০জন সাঁতারু নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোতোষ ঘোষ ও হাছিনা আক্তার, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাভলী আক্তার, রহিমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তৌহিদা বেগম ও রসুলপুর বাসিরুননেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় জেলা ক্রীড়া অফিস এর ব্যবস্থাপনায় সদর উপজেলার সাঁতার প্রশিক্ষণের দায়িত্বে আছেন কোচ আনিসুর রহমান আলো ও বিপ্লব দাস।

উল্লেখ্য মাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পেলো প্রতিযোগিতা-২০২৫ অংশগ্রহণের উদ্দেশ্যে ৪০জন সাঁতারুকে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে।

বিভিন্ন ইভেন্টের সাঁতার গুলো হলো ৫০,১০০,২০০,৪০০,৮০০,১৫০০ মিটার ফ্রি স্টাইল, ৫০,১০০,২০০ মিটার ব্যাক স্ট্রোক, ১০০,২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ৫০, ১০০,২০০ মিটার বাটার ফ্লাই, ২০০, ৪০০ ও ১৪০০ ফ্রি স্টাইল রীলে, ১৪০০ মিটার ফ্রি স্টাইল মিক্সড রীলে এবং ১,৩ ও ৫ মিটার স্প্রিং বোর্ড ভাইভিং সাঁতার।

এম.কন্ঠ/ ১৩ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন