ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে টাঙ্গাইল ও নেত্রকোনার ম্যাচ ১-১ গোলে ড্র

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘদিন পর টাঙ্গাইলের মাঠে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ। আর এই খেলায় গোল খেয়ে পিছিয়ে পড়ে হারতে হারতে বেঁচে গেলো টাঙ্গাইল জেলার ডিফেন্ডার সমৃদ্ধ নকরেকের খেলার শেষ মুর্হুতে হেড করা গোলে সমতায় (১-১), হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে নেত্রকোনা ফুটবল দল বিপক্ষ দলের মাঠ থেকে মূল্যবান ১টি পয়েন্ট আর ১টি গোল সঞ্চয় করে টাঙ্গাইলের পরবর্তী ১৭ সেপ্টেম্বর নেত্রকোনা মাটিতে একই দলের বিপক্ষে ম্যাচ মোকাবেলায় বোঝা বাড়িয়ে দিলো।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে অল্প কিছু দর্শকের উপস্থিতিতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে তারুন্যের উৎসব উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক যৌথভাবে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে টাঙ্গাইল বনাম নেত্রকোনা ফুটবল দলের হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রথম ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিুজ্জামান মুস্তাবীন, টাঙ্গাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, এডভোকেট আইয়ুব আলী, জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন।

খেলায় ১৬ মিনিটের সময় পাল্টা আক্রমনে নেত্রকোনা দলের শাহআলম টাঙ্গাইলের গোলবারমুখী দূরপাল্লার শট নিলে সেটা গোলরক্ষক সুমন পরাস্ত হলে (১-০)নেত্রকোনা এগিয়ে যায়। খেলায় পিছিয়ে পড়ে টাঙ্গাইল জেলার ফুটবলার আক্রমন করে খেলতে থাকে। দক্ষ স্টাইকারের অভাবে টাঙ্গাইল জেলা বার বার গোল বঞ্চিত হয়।

নেত্রকোনা জেলা দলের গোলরক্ষক অনিক মিয়া বাঁধার পাহাড় হয়ে দাঁড়ায়। খেলার অন্তিম মুহুর্তে টাঙ্গাইল জেলার দলের মধ্যমাঠের মামুনের নেত্রকোনা গোলমুখী উড়ন্ত পাশ দিলে সমৃদ্ধ নকরেক হেড করে বল পাঠিয়ে দেয় নেত্রকোনার জালে(১-১)।এরপর কোন পক্ষ গোল করতে না পারলে খেলা (১-১) গোল অমীমাংসিত থাকে। দু’লের পরবর্তী ম্যাচ নেত্রকোনা স্টেডিয়ামে ১৭ সেপ্টেম্বর বুধবার।

উল্লেখ্য এই চ্যাম্পিয়নশীপের প্রথম দুই ধাপ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। সেখান থেকে ৬৪ দল কমে হবে ৩২, এরপর ১৬। শেষ পর্যন্ত নকআউট পর্বে সেমিফাইনাল শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে থাকবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের(এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা।

টাঙ্গাইল ও নেত্রকোনায় অনুষ্ঠিত হোম অ্যান্ড অ্যাওয়ে ২টি খেলার বিজয়ী দলটি পরবর্তী দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। দু’দলের প্রথম ম্যাচ (১-১) ড্র এবং দ্বিতীয় ম্যাচ ১৭ সেপ্টেম্বর নেত্রকোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল জেলাঃ মাহবুব হাসান সুমন(অধিনায়ক), সুরঞ্জন বর্মন, বিষ্নু সরকার, সমৃদ্ধ নকরেক, ফিরোজ হোসেন, সাগর, রিফাত, রানা, মামুন, নাদিম মাহমুদ ও জাহিদ।

নেত্রকোনা ফুটবল দলঃ অনিক মিয়া, মাহবুব আলম, ওমর ফারুক, শাহআলম, রাসেল মিয়া, লিমন মিয়া, অমিত হাসান, কামরুল হাসান, আব্দুল আওয়াল(অধিনায়ক), আসাদুল মিয়া ও আকাশ আহমেদ। রেফারীঃ মিজানুর রহমান বাপ্পী ।

এম.কন্ঠ/ ১০  সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন