ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

টাঙ্গাইলে ২১ দিনের সাঁতার প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

তারুন্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সোমবার (২৬ মে) আদালতপাড়া পুকুরপাড়ে জেলার সাঁতার উন্নয়নে ২১ দিনের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেছেন নবনিযুক্ত জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন আদালতপাড়া নিবাসী জেলার সাবেক ক্রিকেট খেলোয়াড় ও কোচ রিপন কুমার সাহা। অনুর্ধ্ব-১৫ বয়সী ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে নিয়ে ২১ দিনের সাঁতার প্রশিক্ষণের কোচ হিসেবে আছেন আনিসুর রহমান আলো ও বিপ্লব দাস।

২১ দিনের প্রশিক্ষণ শেষে ৪০জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরন করা হবে। দীর্ঘদিনের সাঁতার প্রশিক্ষণের চাহিদা পূরণে খুশি অংশগ্রহনকারী সাঁতারুরা।

“দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো জেলা ক্রীড়া অফিসের কল্যাণে। অনেক আগেই সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার ছিলো। আমার ছেলে সাঁতার পারেনা, যে কারণে আমার ছেলেকে গ্রামে নিতে ভয় পাই। যদি গ্রামের নদীতে পড়ে হারিয়ে যায়। যাহোক ক্রীড়া অফিসের সহযোগিতায় ছেলেমেয়েরা সাঁতার শিখবে, এটা অনেক আনন্দের ব্যাপার। এতে করে সাঁতারে টাঙ্গাইল এগিয়ে যাবে।” কথাগুলি আদালতপাড়া পুকুরপাড়ে বলেছিলেন সরকারী কুমুদিনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিল্পী বসাক।

এম.কন্ঠ/  ২৬ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন