ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

সেমিতে অনিশ্চিত ইয়ামাল, দাঁতের ব্যথা নিয়েও খেলবেন এমবাপ্পে

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০৩:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে (আজ) মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠে ওই ম্যাচে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের খেলা অনিশ্চিত।

ম্যাচের আগের দিন অনুশীলন করেননি ইয়ামাল। লাস পালমাসের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে ব্যথা পান তিনি। তার ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। যদিও বার্সা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, ইয়ামালের খেলার বিষয়ে তিনি ইতিবাচক।

ইয়ামালের মতো রিয়াল মাদ্রিদের ফুটবলারদের সঙ্গে অনুশীলন করেননি কিলিয়ান এমবাপ্পে। বুধবার (দিবাগত রাত) বাংলাদেশ সময় ২.৩০ মিনিটে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পে দাঁতের ব্যথায় ভোগায় অনুশীলন করেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

তবে ইয়ামালের মতো এমবাপ্পের খেলা অনিশ্চিত নয় বলে জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ম্যাচটি রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলবে। দলের সঙ্গেই ম্যাচটি খেলতে যাবেন এমবাপ্পে। এমনকি শুরুর একাদশে থাকার সম্ভাবনাও অনেক বেশি তার।

তবে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে পাচ্ছে না মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে আছেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। জিরোনার বিপক্ষে লিগ ম্যাচেও ছিলেন না তিনি। টানা খেলতে থাকা ভালভার্দেকে তাই প্রথম লেগে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন