ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৮:২৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জেলা শাখার আয়োজনে দিনব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জেলা শাখার সভাপতি শরীফা হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মো. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও আইসিটি টাঙ্গাইল সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন ও পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর কাদের মিয়াসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ বায়েজীদ হোসেন।

৫দিন ব্যাপী বিভিন্ন অ্যাথলেটিক্স ও খেলাধুলায় ক্রিকেটে বালক বিভাগে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয় এবং বালিকা বিভাগে ধরের বাড়ী মুসলিম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ভারতেশ্বরী হোমস রানার্সআপ হয়।

ভলিবল প্রতিযোগিতায় বালক বিভাগে নাগরপুর উপজেলার ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়নও টাঙ্গাইল সদরের বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় রানার্সআপ এবং বালিকা বিভাগে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন ও দেলদুয়ার উপজেলার জানমুদাবাদ বিদ্যালয় রানার্সআপ হয়।

ব্যাডমিন্টন বালক এককে কালিহাতী রামপুর উচ্চ বিদ্যালয়ের সামিউল ইসলাম চ্যাম্পিয়ন এবং নাগরপুর নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় রানার্সআপ, ব্যাডমিন্টন দ্বৈতে কালিহাতী উপজেলার বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের রিফাত ও সাদাদ হোসেন জুটি চ্যাম্পিয়ন এবং মির্জাপুর উপজেলার দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তানজিন আহমেদ ও জুবাইদ হোসেন রানার্সআপ হয়।

ব্যাডমিন্টন বালিকা এককে নাগরপুর উপজেলার পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শানমিন শায়েরী চ্যাম্পিয়ন এবং দেলদুয়ার উপজেলার জানমাহমুদাবাদ বিদ্যাধাম রানার্সাআপ এবং দ্বৈতে নাগরপুর উপজেলার পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শানমিন শায়েরী ও সামিয়া আক্তার তোয়া জুটি চ্যাম্পিয়ন এবং পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের সানজিয়া সিরিন সারা ও মারিয়াম মেহজাবীন দিনা জুটি রানার্সআপ হয়।

এম.কন্ঠ/১১ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন