ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স টুর্নামেন্টে আমেনা স্পোর্টস চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০২:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টুয়ান্টি টুর্নামেন্টে ফাইনালের একতরফা ম্যাচে আমেনা স্পোর্টস হাউস ৮ উইকেটে ইউনিক ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বরণে ১২ নভেম্বর (মঙ্গলবার) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি (কোয়াব) আয়োজনে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টি-টুয়ান্টি টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, ওয়ালটনের সিনিয়র ডেপুটি পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা শাখার সভাপতি এডভোকেট আলী ইমাম তপন, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন, পথে প্রান্তরে পত্রিকার সম্পাদক ফিরোজ মান্না, টাঙ্গাইল জেলা যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) মানব সম্পদ বিভাগের সহকারী পরিচালক মো. ফয়সাল আহমেদ। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কোয়াব এর সভাপতি আবু নাসের মানিক।

খেলায় টস জয়ী ইউনিক ব্যাটিংয়ে দ্রুত উইকেট পতনে খেলায় আর ফিরতে পারেনি। ব্যাটসম্যানরা ভুল শট নির্বাচনে উইকেট দিতে থাকলে এক পর্যায়ে ১৮.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৭১ রান করতে সমর্থ হয় । দলের পক্ষে বাংলাদেশ (অনুর্দ্ধ-১৯) জাতীয় দলের দেবাশীষ সর্বোচ্চ ২৭ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের হাসান ১৫ রানে ৩টি এবং অনিক ও রেকাব ২টি করে উইকেট দখল করে। জবাবে জয়ের লক্ষ্যে নেমে আমেনা স্পোর্টস হাউস ৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই ৭৬ রান করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে বাংলাদেশ জাতীয় (অনুর্দ্ধ-১৯) ক্রিকেট দলের টাঙ্গাইলের ছেলে রিফাত বেগ সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করে। বোলিংয়ে বিজিত দলের ইমতিয়াজ ও ইমন ১টি করে উইকেট দখল করে। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আমেনা স্পোর্টস হাউজের হাসান। টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ ইউনিক ক্লাবের রিজান হোসেন, সর্বোচ্চ উইকেট রিফাত আল জাবির(১২টি), সর্বোচ্চ রান তালহা।

উল্লেখ্য জেলার ৮টি দল নিয়ে ১ নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে দুটি গ্রুপে বিভক্ত টুর্নামেন্টে অংশগ্রহন করে। দলগুলো হলো “এ” গ্রুপে ইয়ং স্পোটিং ক্লাব, টাঙ্গাইল টাইগার্স, টাঙ্গাইল ইউনিক ক্লাব ও আরামবাগ স্পোটিং এবং “বি” গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সখিপুর ক্রিকেট এলিভেন, কালিহাতি গ্রীণ ওয়ারিয়র্স ও আমেনা স্পোর্টস হাউস। স্টেডিয়ামে গুটি কয়েক উপস্থিত দর্শকের মাঝে খেলায় আম্পায়ার ছিলেন তমাল বিহারী দাস ও উত্তম সরকার এবং স্কোরার মেহেদী হাসান খান রাসেল।

এম.কন্ঠ/ ১৩ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন