ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলে ফুটবল ফাইনাল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের মাহমুদনগর ইউনিয়নে জমজমাট ফুটবল ফাইনালে কর্ণফুলী একাদশ ২-১ গোলে ধলেশ্বরী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

২৬ অক্টোবর শনিবার বিকালে মাহমুদনগর ইউনিয়নের মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে মাহমুদনগর ফুটবল চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলায় বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম এর পরিচালক-অর্থ মো. শাহাদত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখার পাশাপাশি বিজয়ী বিজিত দলের মাঝে পুরষ্কার তুলে দেন। তিনি যুব সমাজকে স্মার্টফোন আসক্তি দূর করে খেলার মাঠে ফিরে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম আলী কলেজ, টাঙ্গাইল এর সহযোগী অধ্যাপক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আশরাফুজ্জামান, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার একেএম জাহিদুল হক বাবু, সেভরন বাংলাদেশ এর কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদার, দেশ ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট এজেন্সির কো-অর্ডিনেটর মো. মোশাররফ হোসেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মোঃ আবু সাদেক, প্রথম শ্রেণির ঠিকাদার মোঃ সাইফুল ইসলাম তালুকদার।

মাহমুদুল হাসান জাগ্রত সংঘের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান লিটন এবং সিনিয়র সহঃ সভাপতি ও আয়োজক কমিটির সদস্য-সচিব মো. বাহারুল ইসলাম এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান জাগ্রত সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম।

মাহমুদুল হাসান জাগ্রত সংঘ আয়োজনে গত জুলাই মাসে এলাকার তরুন ও যুবকদের নিয়ে ছয় দলে বিভক্ত হয়ে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণ করা হয়। মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসলাম হোসেন টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ফাইনাল খেলার প্রথমার্ধে অধিনায়ক শাকিল আহমেদের গোলে ধলেশ্বরী একাদশ (১-০) এগিয়ে যায়। খেলায় পিছিয়ে পড়ে কর্ণফুলী একাদশের খেলোয়াড়রা চমৎকার পারফরমেন্স করলে দলের স্টাইকার অজয় পরপর দুটি গোল করে দলকে চ্যাম্পিয়নের বন্দরে পৌঁছে দেন।

রানারআপ ধলেশ্বরী একাদশের অধিনায়ক শাকিল আহমেদ টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, কর্ণফুলী একদশের মো. আশিক সর্বোচ্চ গোলদাতা, যমুনা একাদশের মো. শামীম আহমেদ পরিচ্ছন্ন খেলোয়াড় নির্বাচিত হয়। তাছাড়া, ধলেশ্বরী একাদশের এগারো বছর বয়সের খেলোয়াড় মো. মাহিম হাসানকে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। চ্যাম্পিয়ন কর্ণফুলী একাদশ ও রানারআপ ধলেশ্বরী একাদশকে ফ্রিজ পুরস্কার দেয়া হয়।

এম.কন্ঠ/ ২৭ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন