ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩ বাংলাদেশ ছাত্র ফেডারেশনে সহ-সভাপতি নির্বাচিত হলেন বীথি গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা কালিহাতীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ উপ-সহকারী প্রকৌশলীর টাঙ্গাইলে হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে-প্রতিমন্ত্রী টুকু সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বললেন-প্রতিমন্ত্রী টুকু নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব, মতিন সভাপতি, কামরুল সম্পাদক আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে-প্রতিমন্ত্রী টুটু নাগরপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঘাটাইলে বন বিভাগের জমি দখল, গ্রেফতার ২

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৪২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ধলাপাড়া রেঞ্জের ঝড়কা বিট এলাকার কুমারপাড়ায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই জনকে হাতেনাতে গ্রেফতার করেছে বন বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ জানতে পারে যে, কুমারপাড়া এলাকায় বনের জায়গা জবরদখল করে একটি অসাধু চক্র অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছে। সংবাদ পাওয়ামাত্রই ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বনের জমিতে বেআইনিভাবে স্থাপনা নির্মাণের সময় জবরদখলকারী দুইজনকে হাতেনাতে আটক করে বন বিভাগ।

ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন জানান, বনের জমি রক্ষায় আমরা সর্বদা সজাগ। সরকারি জায়গা জবরদখল করার কোনো সুযোগ নেই। অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ৩১ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন