ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালক ও যাত্রী নিহত

মির্জাপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৬:২১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটি বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন নারী ও এক পুরুষ যাত্রী।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, উপজেলার বহুড়িয়া ইউনিয়নের শফি উদ্দিনের ছেলে অটোরিক্সার চালক তোফাজ্জল হোসেন এবং দেউহাটা গ্রামের রতন বাকালির ছেলে অটোরিক্সার যাত্রী সুশান্ত বাকালি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, রাতে যাত্রী নিয়ে অটোরিক্সাটি দেউহাটার দিকে যাচ্ছিল। এসময় পিছন থেকে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোক্সিার চালক নিহত এবং ৫জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। আহত অন্যদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন তিনি।

এম.কন্ঠ/১৭ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন