ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০:২২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে পাকিস্তানকে ৫৪ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের দেওয়া ১১১ রানের টার্গেটে পাকিস্তান ৫৬ রানেই অলআউট হয়। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে দল। অধিনায়ক ফাহিমা খাতুন একাই ৩২ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। অন্য ব্যাটারদের মধ্যে শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ ও ইসমা তানজিম ১২ রান করেন।

পাকিস্তানের ইনিংসে শুরু থেকেই চাপের মধ্যে ছিল। ফারিয়া তৃষ্ণা ওপেনার ইমান নাসেরকে বোল্ড করেন। পরের ওভারেই শাওয়াল জুলফিকারকে ফিরিয়ে দেন অধিনায়ক ফাহিমা খাতুন। এরপর সানজিদা আক্তার মেঘলা হুরাইনা সাজিদকে ফেরান। নিয়মিত উইকেট হারাতে থাকা পাকিস্তান ২০ বল বাকি থাকতেই ৫৬ রানে অলআউট হয়।

পাকিস্তানের সর্বোচ্চ রান আসে শাওয়াল জুলফিকার (১৪), অধিনায়ক হাফসা খালিদ ১২ ও ইউসরা আমির ১১। বাংলাদেশের পক্ষে সানজিদা আক্তার মেঘলা নেন সর্বোচ্চ ৩টি উইকেট, ফাহিমা খাতুন ২টি এবং ফারিয়া তৃষ্ণা ১টি উইকেট নেন।

এম.কন্ঠ/ ২১ ফেব্রুয়ারি /আর.কে

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন