ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইলে ৮৫ গ্রাম হেরোইনসহ মজিবর রহমান (৬৯) নামে মাদক পাচারকারী কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মৃত ইমাজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে পৌর এলাকার কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ ওসি মো. মোকছেদুর জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভুবনপাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬৯) দীর্ঘদিন যাবৎ মাদক পাচার ও বিক্রি করে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশ কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে মজিবর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার দেহ তল্লাশী করে পায়ের স্যান্ডেলের ভিতর থেকে ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এম.কন্ঠ/ ০৮ জানুয়ারী /এম. টি


















