ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ বাসাইলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী বাসাইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময়  কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত টাঙ্গাইলে আনসার বাহিনীর বৃক্ষরোপন অভিযান

টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজে বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজ ছাত্রীনিবাসের বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলেজের ছাত্রীনিবাসের মুক্তমঞ্চে বর্ণিল আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক খান এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোয়াজ্জম হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান হোস্টেল সুপার ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) জনাব মোহাম্মদ আকতার হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং সকলের অংশগ্রহণে একটি অনুপ্রেরণাদায়ক পরিবেশ সৃষ্টির প্রশংসা করেন।

অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এম.কন্ঠ/ ২৯ নভেম্বর /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন