ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

oppo_2

টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

এম.কন্ঠ/  ০৩ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন