ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন

গোপালপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থী ঝরে পড়া রোধসহ শিক্ষার সার্বিক উন্নয়ন কল্পে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিস আয়োজন করে।

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিবিজিএসআই স্কিমের সহযোগিতায় জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে ৩৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও এস এস সি পর্যায়ে ১০ হাজার ও এইচ এস সি পর্যায়ে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

সহকারী অধ্যাপক কে এম শামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তা বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও অভিভাবক সহ শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ২৮ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন