ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আলমনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে আলমনগর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ত্যাগী নেতা ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদুজ্জামান মন্টু। খেলায় দুইটি স্থানীয় দল হিসেবে আলমনগর ৫ নং ওয়ার্ড বনাম মাদারজানী একাদশ অংশ গ্রহন করেন।

এছাড়াও টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করেছে। আয়োজকরা জানান, ফাইনাল খেলা আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী (ওপেল), উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, যুগ্ম সম্পাদক বাদল মিয়া, ছাত্রদল সভাপতি রোমান আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হীরা, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, খেলোয়ার, দর্শক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ২৬ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন