ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন

বিশ্ব পরিবেশ দিবসে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

টাঙ্গাইলে সৌন্দর্য বর্ধনের জন্য সোনালু, কৃষ্ণচূড়া ও জারুল গাছ রোপন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

টাঙ্গাইলের শিশুদের প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য সোনালু, কৃষ্ণচূড়া ও জারুল গাছ রোপন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্ল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

‘একটি শিশু, একটি স্বপ্ন- ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে বন বিভাগের সহযোগিতায় জেলার ১৬২৩ টি বিদ্যালয়ে একযোগে চার ৮৬৯ টি বৃক্ষরোপন করা হয়।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, শিশুদের সুন্দর প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠার পাশাপাশি সচেতন নাগরিক গিসেবে গড়ে তোলার জন্য এই কার্যক্রম শুরু করা হয়েছে। শিশুরা খুব কৌতুহলী হয়। চার পাশ থেকে শিখে। তারা যাতে প্রাকৃতিক পরিবেশ পায়, সেই লক্ষ্যে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে বৃক্ষরোপন করা হলো। গাছ মানে ফুল আর পাতা নয়। সেখানে পাখি, প্রজাপতি, ফড়িং, মৌমাসিসহ বিভিন্ন প্রাণীর সমাগম ঘটবে। এতে শিশুদের স্বপ্ন ও কল্পনার জগৎকে সমৃদ্ধ করবে। সবশেষ পরিবেশ সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, গাছ গুলো শিক্ষার্থীসহ শিক্ষকরা রক্ষণাবেক্ষণ করবে। জেলার যত গুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পর্যায়ক্রমে সব গুলোতে বাস্তবায়ন করা হবে। এছাড়াও বিভিন্ন সড়কে দুপাশে বৃক্ষ রোপন করা হবে। টাঙ্গাইল ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ একটি জেলা। প্রাকৃতিক সৌন্দর্য্যে সমৃদ্ধ জেলায় যাতে পরিচিত পায়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এম.কন্ঠ/  ২৫ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন