ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২২ জুন) দুপুরে সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসা, গালা ইউনিয়নের আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়, রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় টাঙ্গাইল সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিবেশ রক্ষায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। মানুষকে সচেতন করার লক্ষ্যে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে, টাঙ্গাইল সদর উপজেলাকে একটি আদর্শিক টাঙ্গাইল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা এই টাঙ্গাইলে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের আহবায় খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা ছাত্রদলের সভাপতি দুর্জয় হোড় শুভ প্রমুখ। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ২২ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন