টাঙ্গাইলে নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড
টাঙ্গাইলে নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি অভিযোগে দুই মাটি ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার বিকেলে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেনের নেতৃত্বে সদর উপজেলার চারাবাড়ি ঘাট ও শ্যামার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, ফতেপুর গ্রামের বুদ্দু মিয়ার চেলে মো. জহুরুল ইসলাম ও নুরুল ইসলামের ছেলে আব্দুল মান্নান।
ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন জানান, চারাবাড়ি ও শ্যামারঘাট এলাকায় জহুরুল ও নুরুল ইসলাম দীর্ঘদিন যাবত অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন করে বিক্রি করছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের সাত দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এম.কন্ঠ/ ২৬ মে /এম.টি

























