ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আন্তঃ ক্লাব দাবায় সিডিসি চ্যাম্পিয়ন, চেস ক্লাব রানার্সআপ কালিহাতীতে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসীদের হামলা, ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) দুপুরে শহরের রাবনা বাইপাস এলাকার বেলটিয়াবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রানা আহাম্মেদ (৫৫) শহরের পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিদ্যুত উন্নয়ন বোর্ডের ঠিকাদারী পেশায় নিয়োজিত রয়েছে।

প্রত্যক্ষদর্শী হাসান সাদিক বলেন, ‘ রানাসহ আমরা পাঁচজন ঠিকাদার একটি দোকানে একত্রে বসে ছিলাম। এসময় সন্ত্রাসীরা রানাকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটাতে থাকে। ভয়ে তার কাছে যেতে পারিনি। পরে লোকজন নিয়ে এগিয়ে গেলে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল দুইটি রিভলবার দিয়ে চার থেকে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

রানা আহাম্মেদের পরিবারের অভিযোগ- দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে- জমি সংক্রান্ত বা ঠিকাদারী কোনো দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাশিম রেজা বলেন, ‘তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, ‘আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে ফাঁকা গুলির বিষয়টি জানা নেই। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হবে।’

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এম.কন্ঠ/  ২৬ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন