ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার গারোবাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

স্থানীয়রা জানান, ঘাটাইলে উপজেলার গারোবাজার এলাকার সাগরদিঘীর একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের লোজজন ও এলাকাবাসীর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার স্টেশন উপজেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পরে ঘাটাইল ও মধুপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের দাবি, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। স্থানীয়দের দেওয়া তথ্য মতে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা।

এম.কন্ঠ/ ১৭ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন