ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা 

টাঙ্গাইলে মিথ্যা ও হয়রানিমুলক মামলা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

জুলাই গণহত্যার সাথে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার এবং মিথ্যা হয়রানিমুলক মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল পৌর শাখা। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি ছাত্রনেতা ফাতেমা রহমান বীথি,জেলা কমিটির প্রচার সম্পাদক তাওহীদা ইসলাম স্বপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর শাখার আহবায়ক আদিবা হুমায়রা, সম্পাদক আবদুল্লাহ আল মুনঈম, সদস্য আনিক হাসান প্রমুখ।

ফাতেমা রহমান বিথী বলেন, ২৪ এর অভ্যুত্থানের পর সারাদেশে আন্দোলনে যুক্ত থাকা সাধারণ ছাত্র- জনতার নামে মিথ্যা মামলা করা হচ্ছে যার ফলে প্রকৃত অপরাধীরা মিথ্যা মামলার সুযোগ ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আমার দেখতে পেলাম গত ৪ জানুয়ারি শহর ছাত্রলীগের সন্ত্রাসী তানজিল সহ তার দোসররা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে মিছিল করেছে। জুলাইয়ের স্পিরিট যদি আমরা ধরে রাখতে চাই তাহলে জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

মুক্তিযুদ্ধ ও ২৪ এর আকাঙ্ক্ষা একই সূত্রে গাঁথা।জনগণের জন্য সাম্য,মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে এই মুহুর্তে প্রয়োজন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর। সেই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মামলার আসামী নিলয় আহমেদ বলেন, গত কয়েকদিন আগে জয়নাল আবেদীন নামক ব্যক্তি আমার এবং আমার একজন কর্মচারীর নামে মামলা করে। কিন্তু আমি নিজে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমার বাসায় রাতের বেলা অতর্কিত হামলা করা হয় এমনকি চাঁদা পর্যন্ত চাওয়া হয়। আমি প্রশাসনকে বলতে চাই আমাদের মতো ছোট ব্যবসায়ীর নামে এই মিথ্যা মামলা করে হয়রানি করবেন না।

এম.কন্ঠ/ ০৮ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন