ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন

টাঙ্গাইলের ট্রাক পোড়ানো মামলায় খালাস পেলেন বিএনপির সম্পাদক ৫০ জন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

২০১৫ সালের টাঙ্গাইলের ট্রাক পোড়ানো মামলায় খালাস পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ ৫০ জন।

বুধবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক গোলাম মাহাবুব খান এ রায় দেন। দুপুরে তথ্য নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাসেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ নাম উল্লেখ ও অজ্ঞাত আসামিরা খালাস পান।

পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, মামলার বাদি ট্রাক চালক সিরাজগঞ্জের আরিফ মোল্লা ও সাক্ষীদের সাক্ষ্য আর আসামিদের না চেনার কারণে মামলাটি খারিজ করেন বিচারক।

উল্লেখ, ২০১৫ সালের ৯ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চিতাখোলা পাড় নামক স্থানে অজ্ঞাত ব্যক্তিরা আগুন দেয়। এ ঘটনায় ওই রাতেই ১৪৩/১৪৪/৩৪১/৪২৭/৩২৩ ধারায় মামলা দায়ের হয়। ওই ট্রাকের চালক আরিফ মোল্লা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-১৫।

এম.কন্ঠ/ ০১ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন