ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

টাঙ্গাইল পৌরসভার অবসরপ্রাপ্ত ১৭ কর্মচারির মাঝে সোয়া ১ কোটি টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

Oplus_0

টাঙ্গাইল পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের ল্যাম্পগ্রান্ড ও আনুতোষিকের এক কোটি ২৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে পৌর মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌরসভার প্রশাসক (উপ সচিব) মো. সিহাব রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল প্রমুখ।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত কর্মচারী চেক গ্রহীতা মো. মোতালেব হোসেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন।

বক্তরা বলেন, আমরা যারা টাঙ্গাইল পৌরসভায় দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব পালন করেছি তারাই চাকুরী শেষে আনুতোষিকের টাকার জন্য অনেক ঘুরতে হতো। অনেক সময় উৎকোচ হিসেবে ঘুষ দিতে হয়েছে। তারপরও টাকা পাই নাই। আমাদের সুযোগ্য প্রশাসক আমাদেরকে ডেকে এনে হাতে চেক তুলে দেয়ায় তার প্রতি আমরা কৃতজ্ঞ।

পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৭ জন অবসরপ্রাপ্ত কর্মচারীদের ল্যাম্পগ্রান্ড ও আনুতোষিকের এক কোটি ২৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এম.কন্ঠ/ ২২ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন