ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ময়মনসিংহে কিশোরী ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে ধর্ষণ ও নির্যাতনের শিকার কিশোরী হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার এবং ছাত্রজনতার অভ্যুত্থানে অংশগ্রহনকারীদের ধারাবাহিক হত্যাকান্ডের বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় ওই কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

তাদের হাতে নানান প্ল্যাকার্ড। তাতে লেখা মানুষের জান-মালের নিরাপত্তা সবার আগে, লাখো শহীদের বাংলায় ধর্ষকের ঠাই নাই, বয়ান বাদ দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন, শিক্ষার্থী হত্যার সাথে জরিতদের দ্রুত গ্রেপ্তার কর ইত্যাদি।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বিথী, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, জাতীয় নাগরিক কমিটি টাঙ্গাইল জেলা শাখার সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল পৌর শাখার আহবায়ক আদিরা হুমায়রা, আবদুল্লাহ আল মুনিম প্রমুখ। এসময় টাঙ্গাইল ছাত্র ফেডারেশন অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২০ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন